Breaking News

সর্তক হন আতঙ্কিত হবেন না, নভেল করোনা ভাইরাস নিয়ে আলোচনা সভায় বললেন চিকিৎসক তথা রাজ্য সভার সদস্য শান্তনু সেন……

0 114
PostBodyTop

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নোভেল করোনা কে বিশ্ব মহামারী বলে ঘোষণা করেছে। তাই এই করোনা ভাইরাসের মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে কেন্দ্র ও রাজ্য। সেইমতো সোমবার বারাকপুর পৌরসভা ও ইন্ডিয়ান মেডিকেল  অ্যাসোসিয়েশান টিটাগড় শাখার যৌথ উদ্দ্যোগে বারাকপুর পৌর সভায় করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা।

বারাকপুরের ৫০ জন চিকিৎসক রাজ্য সভার সদস্য          ডাঃ শান্তনু সেন পৌরপ্রধান উত্তম দাস পৌরপ্রতিনিধি ও পুরসভার স্বাস্থ্য আধিকারিক বৃন্দ। চিকিৎসকরা করোনা ভাইরাস নিয়ে রাজ্যবাসীকে আতঙ্কিত না হবার আবেদন করেন এবং তারা বলেন এখন এই ভাইরাস কোনোও পশু পাখির দেহ থেকে এসেছে বলে প্রমাণ পাওয়া যায়নি তাই অযথা স্যোসাল মিডিয়াতে আতঙ্ক না ছড়ানোরও আবেদন করেন তাঁরা। মানুষের থেকেই ছড়িয়েছে এই রোগ। তাই যারা আক্রান্ত রোগীর সংস্পর্শে  গেছেন বা যারা আক্রান্ত দেশ থেকে ঘুরে এসেছেন তাদের থেকেই দূরত্ব রাখতে হবে। তবে জনবহুল এলাকায় ও স্বাস্থ্য কর্মীদের মাকর্স ব্যবহার অবশ্যই করতে হবে। এই রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যা বেশী তাই তাদের সাবধানে থাকতে হবে। গোমূত্র খেলে এই রোগ ভালো হবার কোনও কারণ চিকিৎসকরা খুঁজে পাননি। তাদের বক্তব্য এই রোগের এখনও কোনোও ঔষুধ আবিস্কার হয়নি।তবে এর জন্য আতঙ্কিত হবার কোনও কারণ নেই শুধু সতর্ক থাকুন আলোচনা শেষে এই কথা বলেন রাজ্য সভার সদস্য ডাঃশান্তনু সেন।

PostBodyBottom