Breaking News

স্বামী-স্ত্রী বচসার জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল স্বামী……

0 106
PostBodyTop

উত্তর 24 পরগনার, স্বরূপনগর থানার ভেকুটিয়া গ্রামের ঘটনা। এলাকা সূত্রে জানা যায় -আজ সকালে খেতে বসে হঠাৎই (স্বামী-স্ত্রী ) মেনুকা বিবি ( 25 ) ও আব্দুল আজিজ পাড় এর ভেতরে বচসা শুরু হয় । এরপর আবদুল আজিজ এর সাথে থাকা একটি কুড়ুল দিয়ে মেনুকা বিবিকে কোপাতে শুরু করে, ঘটনাস্থলে মেনুকা বিবি লুটিয়ে পড়লে আব্দুল আজিজ ঘটনাস্থল থেকে পালায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় মেনুকা বিবির । এরপর এলাকার মানুষ স্বরূপনগর থানায় খবর দিলে স্বরূপনগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে পাঠায় । আজ বসিরহাট জেলা হাসপাতালে দেহটির ময়নাতদন্ত হবে I স্থানীয়রা আব্দুল আজিজসহ তার বাবা আতর আলী পাড় কে পুলিশ হাতে তুলে দিয়েছে I তদন্তে স্বরূপনগর থানার পুলিশ।

PostBodyBottom