

বসিরহাট মহকুমার বসিরহাট থানার বদরতলা এলাকার ঘটনা। রবিবার ভোররাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম কাউন্টার তালা কেটে এটিএম লুটের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। সেইসময় বসিরহাট থানার পুলিশ টহল দিচ্ছিল ইটিন্ডা রোডে । পুলিশের গাড়ি দেখে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বড়োসড়ো এটিএম ভাঙার চেষ্টা রুখলো বসিরহাট থানার পুলিশ। ইতিমধ্যে এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজ দেখে খতিয়ে দেখার চেষ্টা চলছে কারা এ ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশের তৎপরতায় এটিএম লুটের চেষ্টা রুখে দিল বসিরহাট থানার পুলিশ I

