
বিদ্যুৎ কুমার মাহাত, দক্ষিণ দিনাজপুর:
আজ বেলা ১০ টা নাগাদ হিদি ব্লকের হিলি গার্লস হাই স্কুল প্রাঙ্গনে ভারত সেবাশ্রম সংঘের বিপরীতে এই কর্মসূচির আয়োজন করা হয় । যেখানে উপস্থিত হয়েছিলেন হিলি ব্লকের বিশিষ্টজনেরা, উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক, হিলি ভারত সেবার সংঘের মহারাজ ও তিওড় ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এছাড়াও অন্যান্যরা বিশিষ্ট জনেরাও। এই মহৎ কর্মসূচিতে প্রায় ৩০ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করলেন। ২৮ জন স্কিমিং করালেন যাতে তারা ভবিষ্যতে রক্ত দিতে পারেন।
পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, শিশুরোগ বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞরা বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা প্রদান করলেন। এই কর্মসূচিতে এলাকার প্রায় দুই শতাধিক সাধারণ জনগণ উপস্থিত হয়ে এই পরিষেবা গ্রহণ করলেন। ক্যাম্পে আসা জনগণ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে সংগঠনের সভাপতি অঙ্গন সরকার আমাদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেব।
