Breaking News

বরাহনগরের বাবা তারক ভোলার ও অষ্টধাতুর মা অন্নপূর্ণা মন্দির এ ভক্ত প্রবেশে নিয়ন্ত্রণ করলো, মন্দির কমিটি……

0 326
PostBodyTop

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সবকটি তীর্থস্থানকে করা পদক্ষেপ নেবার নির্দেশ দিয়ে দিয়েছেন I কলকাতা লাগোয়া উত্তর শহরতলীর অন্যতমম পূর্ণস্থান বরাহনগরের বাবা তারক ভোলার ও অষ্টধাতুর মা অন্নপূর্ণা মন্দির এ ভক্ত প্রবেশে নিয়ন্ত্রণ করলো I

এই মন্দিরে প্রতি সোমবার প্রায় হাজার হাজার ভক্তের আগমন ঘটে, আর সেই কারণে করোনা ভাইরাস সক্রমণ প্রতিরোধের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই মন্দির কমিটি মন্দির এর ভিতর ভক্ত প্রবেশে নিয়ন্ত্রণ করলো, আগামী ৩০ শে মার্চ অবধি একসঙ্গে দু থেকে তিন জনের বেশি ভক্ত প্রবেশ করবে না মন্দিরের পূজা অর্চনা স্বাভাবিক থাকবে I তবে পাশাপাশি ভোগ বিতরণ বন্ধ থাকবে বলে জানান মন্দির কমিটির সদস্য প্রদীপ কুমার দাশ I

 

PostBodyBottom