


ডাকাতির আগেই ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করলো মসলন্দপুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সুত্রে খবর পেয়ে মছলন্দপুর ১ নং কলোনী থেকে গতরাতে তাদের গ্রেফতার করে পুলিশ । ডাকাতির উদ্দেশ্য তারা জড়ো হয়েছিল। ধৃতদের আজ বারাসত আদালতে পাঠান হয়েছে। ধৃতদের নাম প্রদীপ দে, গণেশ পাল,নারায়ণ ঘোষ,অনুপ দাস।


