

অশোকনগরের প্রফুল্লনগর এলাকার বাসিন্দা পল্লব গঙ্গোপাধ্যায় হাবড়ার পূর্বাঞ্চল হাইস্কুলের প্রধান শিক্ষক । উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কারণে সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান । পৌনে চারটে নাগাদ স্কুল থেকে বাড়িতে ফিরে আসেন । পল্লব বাবু ঘরের ভেতর ঢুকে দেখেন ঘরের ভেতরে থাকা তিনটি আলমারি জিনিসপত্র তছনছ করা হয়েছে । বাথরুমের ভেতরে জানালার গ্রিল ভাঙা রয়েছে ।তবে সোনার জিনিস বাড়িতে তেমন না থাকায় শুধু নগদ হাজার পাঁচেক টাকা চুরি গিয়েছে । স্ত্রী পুত্র অন্যত্র থাকার কারনে কয়েকদিন ধরে পল্লব বাবু একাই বাড়িতে ছিলেন । এলাকায় পুলিশি নজরদারি আরও বাড়ানোর দাবি করেছেন এই শিক্ষক ।
