

ফের ছিনতাই বারাসাতে। এবরা স্কুল শিক্ষিকার গলার হার ছিনতাই স্কুল গেটেই।আজ বেলা সাড়ে বারোটা নাগাদ বানীনিকেতন গার্লসের শিক্ষিকা চন্দনা সরকার স্কুলে ঢোক ছিলেন।টোটো থেকে নেমে রাস্তা পার হয়ে স্কুল গেটের দিকে এগোতেই একটি মোটর বাইকে দুজন এসে তাকে ধাক্কা মারে।আর তার গলার হার ছিনতাই করে পালায়।তার কথায় হাতে মোটর বাইক টা ধাক্কা দেয়।তার পরেই টোটো ওয়ালার চিৎকারে সম্বিৎ ফিরে দেখেন তার সোনার হার টি পালিয়েছে ছিনতাই বাজ রা।এই নিয়ে স্কুলে অন্য শিক্ষিকাদের মধ্য আতঙ্ক ও ছড়িয়েছে।স্কুলের তরফে প্রধান শিক্ষিকা সোনালি দত্ত পুলিশকে অভিযোগ জানিয়েছেন।

